Saturday, December 29, 2012

আতঙ্কের দিল্লী -১


ওর নরম, নিষ্পাপ দেহে আঁচড় কেটেছে লালসা,
যথেচ্ছ অগ্নিপরীক্ষা নিয়েছে পাপের আগুন ,
অত্যাচারে শরীর কুঁকড়ে গেলেও মাথা নোয়ায়নি 

ওর বেঁচে থাকার স্পর্ধা ।। 


অযথা অনেক ঘা সয়েছে মেয়েটা,
দেহে-মনে -আত্মায় - মননে ।। 

সান্ত্বনা , সহানুভূতি , ছুরিকাঁচি এবার মুক্তি দিক ওকে , 
কদর্য পৃথিবীর কর্কশ -মুঠির নাগালের বাইরে গিয়ে 
ও এবার আলতো ভেসে যাক অস্পৃষ্ট শান্তিতে , 

পাড়ে দাঁড়িয়ে চিরঘুম-সাগরের যতটুকু দেখা যায়  
তারও ওপারে ...!!

2 comments:

  1. Super Like.. can I share the link in facebook?

    ReplyDelete
    Replies
    1. Any time... you need not ask me for that .... :) and Thanks for sharing your views indeed..

      Delete