কোথাও কোনও সমস্যা হলেও থেমে যাইনি কখনো ;
ফিরতি পথে সে বাধা ভেঙে সহজ করে রেখে এসেছি পথ ;
পরেরবারের জন্য ।।
যাওয়া -আসার মাঝেই জঙ্গল চিনেছে আমায় ,
বিশ্বাস করে ভেবেছে - ' এ বোধহয় ক্ষতিকর নয় ! '
সম্পর্ক যতো সহজ হয়েছে , ততো গভীর ।
সহজ করে রেখে আসা পথেই আরও ,
আরও গভীরে চলে গিয়েছি আমি ।।
No comments:
Post a Comment