Monday, December 24, 2012

কতো সহজ ... কতো কঠিন





তুমি-আমি কি সহজেই না মিতালি- সুতোয় বাঁধা পড়তে পারি ,
নিমেষে এক হয়ে যেতে পারে আমাদের শোবার খাট ,
ভাতের থালা, আতর- চিরুনি-আয়না ;

তবু, আমাদের দুঃস্বপ্নেরা একে অপরের থেকে মুখ ফিরিয়ে থাকে,
আমাদের সমস্যারা একাত্ম হতে চায় না ।

No comments:

Post a Comment