Monday, December 24, 2012

ঘুমোতে চেয়ে




সূর্য ভীষণ কৃপণ হয়েছে,
রোদ ও হয়েছে দামী ,
অথবা সূর্য ক্লান্ত এখন ,
যেমন তুমি ও আমি ।।

শুরুর সেদিনে জ্বলার শুরু,
নেয়নি বিরতি -বিরাম ;
শীতের সূর্য ঘুমোতে চেয়ে 
 চাইছে চাদর , আরাম !!

No comments:

Post a Comment