ওর নরম, নিষ্পাপ দেহে আঁচড় কেটেছে লালসা,
যথেচ্ছ অগ্নিপরীক্ষা নিয়েছে পাপের আগুন ,
অত্যাচারে শরীর কুঁকড়ে গেলেও মাথা নোয়ায়নি
ওর বেঁচে থাকার স্পর্ধা ।।
অযথা অনেক ঘা সয়েছে মেয়েটা,
দেহে-মনে -আত্মায় - মননে ।।
সান্ত্বনা , সহানুভূতি , ছুরিকাঁচি এবার মুক্তি দিক ওকে ,
কদর্য পৃথিবীর কর্কশ -মুঠির নাগালের বাইরে গিয়ে
ও এবার আলতো ভেসে যাক অস্পৃষ্ট শান্তিতে ,
পাড়ে দাঁড়িয়ে চিরঘুম-সাগরের যতটুকু দেখা যায় তারও ওপারে ...!!
Super Like.. can I share the link in facebook?
ReplyDeleteAny time... you need not ask me for that .... :) and Thanks for sharing your views indeed..
Delete