স্বাভাবিকতা আলাদা করে চোখে পড়ার কথা নয় ,
ওতে কোনও বিশেষত্ব ই যে থাকেনা !!
চোখে পড়েছে মানে বুঝে নিতে হবে
কোথাও কিছু একটা ঠিক নেই,
জায়গার জিনিস জায়গায় নেই আর ।।
সতর্ক চোখজোড়ার তল্লাশিতে যদি নিতান্তই সব ঠিকঠাক থাকে ,
তবে জেনো , তুমি সরেছ নিজের জায়গা থেকে ।
জেনে বা না জেনে , এক পা -এক পা করে সরে গিয়ে ;
বা হয়ত মেটাতে গিয়ে 'মরুভূমিতে হঠাৎ পাওয়া তেষ্টা'- র মতো কোনও কৌতূহল।
এবারে বুঝলে হয়ত তুমি ,
যে চেনা দুনিয়াকে আটপৌরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার পাশাপাশি শুরু হয়ে গিয়েছে আরেক কঠিন যুদ্ধ ;
তোমার নিজের ফিরে আসার লড়াই ।।

No comments:
Post a Comment