Friday, August 23, 2013

কিস্তি খতম

ওই তুমি যাওয়ার আগে যে লাইন তিনেক লেখা হয়েছিলো ,
সেখানেই কলমের নিবটা শুয়ে আছে এখনো । 

তুমি সবটুকু  লক্ষ্মী  কোচরে বেঁধে রওনা হতেই

দোয়াতের সব কালি উবে গিয়ে হয় অমাবস্যা হল ,
নতুবা  দিল্লী বোম্বাই গেল । 

ব্যাস খেলা শেষ , তাই গল্পও ।।

কাদা ও কালি চটকে দিস্তে দিস্তে খবর হবে আজ- কাল - পরশু - 
সে হোক গে , ওটা অন্য জগত ।।

আমার  লেখায় বাকী বলতে এই  স্বীকারোক্তি টুকু  পড়ে ছিল 

যে -  এবারে সত্যিই ভাষা হারিয়েছি আমি।। 

No comments:

Post a Comment