অদৃষ্ট,
তুমি বলার আগেই বুঝে নিয়েছি
যে আমায় দিয়ে খুশি করবে
তোমার কাছে এমন গরম দিলখুশ আর পড়ে নেই ।
তবু সময় থাকলে তোমার পাওনা- গণ্ডার খাতায় একটা
আবদার লিখো আমার ।
আমাকে রাতের শেষ ট্রেনে একটা খালি কামরা দিও,
কামরার আলোর সুইচে তুমি হাত রাখো বা আমি ,
আলো বন্ধ হওয়া চাই ।।
আমার কান এখন একটাই শব্দ চাইছে ,
ঘুমন্ত লোকালয় চেরার শব্দ ।।
পাত পাত কেটে রাখা ঘুম - শান্তি - আরামের স্তূপ ট্রেনের চাকা
থেকে ছিটকে বেরনো অলুক্ষুনে হাওয়ায় এলোমেলো হোক ।।
নির্জন কামরায় বসে দুদণ্ড ঈশ্বর হবো,
পেটাপিটি , লাথালাথির থেকে অনেক আলাদা
জলজ্যান্ত খেলা দেখবো আমি ।।
No comments:
Post a Comment